৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে তামাবিল-সিলেট মহাসড়কের পূর্ব মোহাম্মদপুর শ্রমীকঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত নজরুল ইসলাম জাফলংয়ের নয়াবস্তি এলাকার শফিক মিয়ার ছেলে।
তামাবিল হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নজরুল ইসলাম তার মোটরসাইকেলযোগে জাফলং মামার বাজার থেকে তামাবিল অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত নজরুলকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে এবং নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে জাফলং-সিলেট সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D