৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক কক্ষ থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করতে গিয়ে আটক হয়েছেন এক ব্যক্তি।
রবিবার (১৯ অক্টোবর) বিকালে প্রলয় দে (৪৬) নামের ওই চোরকে আটক করে ওসমানী হাসপাতালের পুলিশ বক্সের সদস্যরা।
প্রলয় দে সিলেট নগরীর লালাদিঘীরপাড় এলাকার ১৭৯ নং বাসার মৃত কানু দে-এর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে প্রলয় দে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ৩য় তলার ১৩নং ওয়ার্ডের চিকিৎসকের কক্ষ থেকে সার্জিকেল আইটেম, ইঞ্জেকশন, স্যালাইন, ব্লাড গ্লুকোমিটার চুরি করে পালানোর সময় ধরা পড়েন।
পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D