জৈন্তাপুরে নাতির বিরুদ্ধে নানিকে খুনের অভিযোগ

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

জৈন্তাপুরে নাতির বিরুদ্ধে নানিকে খুনের অভিযোগ

সিলেটের জৈন্তাপুরে নাতির হাতে শতবর্ষীয় নানি খুনের অভিযোগ পাওয়া গেছে। ইট দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে।

নিহত আজিবা বেগম (১০০) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মৃত বদলা (সজ্জাদ) আলীর স্ত্রী। ঘটনায় অভিযুক্ত সুমন আহমেদ (২০) মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) রাত অনুমান ১১টায় সুমনের চিৎকার শুনে পাশের ঘরের লোকজন এসে দেখেন আজিবা বেগমের রক্তাক্ত মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে। তার পাশে বসে সুমন কান্না করছে। পরে তারা ইউপি চেয়ারম্যান ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে যান।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তার মা গত ৬ মাস আগে মারা গেছেন। নিহত আজিবা বেগম সুমনের সম্পর্কে নানি। তার সঙ্গেই সুমন থাকতো।

এ বিষয়ে ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে পৌছে জৈন্তাপুর থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ নিয়ে যায়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট