৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫
সিলেট নগরীর প্রধান সড়ক ও জনবহুল এলাকায় হকারদের দখলদারিত্ব দীর্ঘদিন ধরেই নাগরিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অনিয়ম ঠেকাতে এবার কঠোর অবস্থানে জেলা প্রশাসন। নতুন নির্দেশনায় নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় দিন-রাতের যেকোনো সময় হকার ও অস্থায়ী দোকান বসানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) থেকে সিলেট নগরীতে কার্যকর হচ্ছে জেলা প্রশাসনের নতুন নির্দেশনা।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট-এর আদেশক্রমে জানানো হয়েছে— বন্দরবাজার, জিন্দাবাজার, লামাবাজার, তালতলা, আম্বরখানা ও চৌহাট্টাসহ নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়কে দিনে ও রাতে কোনো ধরনের হকার বা অস্থায়ী দোকানপাট বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত নির্দেশ অমান্য করে কেউ যদি নির্ধারিত এলাকায় হকারি কার্যক্রম চালান, তবে প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সিদ্ধান্তের মাধ্যমে সিলেট নগরীতে চলাচল নির্বিঘ্ন ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনদুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নগরবাসীর সুবিধার্থে এবং পরিচ্ছন্ন নগর পরিবেশ গড়ে তুলতে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।
সিলেট নগরীর প্রধান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেটিই দেখার বিষয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D