৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫
চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেয়া, ঢাকায় শিক্ষকদের উপর পুলিশী নির্যাতন ও বরিশালে পদ্মা ব্লোয়িং কারখানার শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, সিলেট জেলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সদস্য মামুন বেপারীর পরিচালনায় এবং জেলা সদস্য নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলার নেতা উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার সদস্য ও পেশাজীবি ফোরাম নেতা জুবায়ের আহমদ চৌধুরী, শ্রমিক নেতা মঞ্জুর আহমদ।
বক্তারা বলেন দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বন্দর ইজারা দেয়ার বর্তমান ইন্টেরিম সরকারের পরিকল্পনা দেশের মানুষের গলায় ফাঁস দেয়ার সামিল। বন্দর ব্যবস্থাপনায় আমাদের সক্ষমতা থাকার পরেও বিদেশী কোম্পানির কাছে ইজারা দেয়ার মাধ্যমে দেশকে আন্তর্জাতিক ভু-রাজনীতির মারাত্মক হুমকির ভেতরে প্রবেশ করানো পায়তারা ছাড়া আর কিছু নয়।
এদিকে জাতি গড়ার মহান কারিগর শিক্ষকদের উপর ঢাকায় যে পুলিশী নির্যাতন করা হয় তার তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয় এবং সেইসাথে শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেয়ার আহ্বান করা হয়। বরিশালে পদ্মা ব্লোয়িং কারখানার শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সারাদেশে শ্রমজীবীদের উপর সরকারি যে দমন-পীড়ন চলছে তা সদ্য বিদায়ী ফ্যাসিবাদের নতুন মোড়ক। শ্রমজীবীদের স্বার্থে কথা বলায় বাসদ সিলেট জেলার আহ্বায়ক ও সদস্য সচিব আবু জাফর ও প্রণব জ্যোতি পালকে একের পর এক হয়রানিমূলক মামলায় কারাগারে আটক করে রাখা হয়েছে। বক্তারা আটক নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D