২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৭
আগামীকাল ১ মে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। দিবসটি উপলক্ষে সিলেট, বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জমায়েত হন। এ সময় পুলিশ তাদের ওপর গুলিবর্ষণ করলে প্রাণ হারান ১২ জন শ্রমজীবী মানুষ। শ্রমিকদের এই আত্মদান পরবর্তীকালে শ্রমিক আন্দোলনের প্রেরণায় পরিণত হয়। ১৮৮৯ সালে ফরাসি বিপ¬বের শতবার্ষিকীতে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়, যা পরবর্তী সময়ে ‘মে দিবস’ নামে পালিত হতে শুরু করে। তারা বলেন, উন্নয়নের জন্য শ্রমিকদের উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক ও শ্রমিকদের অধিাকর নিশ্চিত করা অপরিহার্য। কিন্তু সরকার শ্রমিকদের অধিকার নিয়ে উপহাস করেছে। হাওরের শ্রমজীবী মানুষ যখন তাদের জীবনধারণের একমাত্র অবলম্বন ধান ও মাছ হারিয়ে দিশেহারা তখন সরকার হাওরের প্রতি চরম উদাসীনতা দেখিয়েছে। হাওরের শ্রমজীবী মানুষের পাশে না দাঁড়িয়ে তারা বিদেশ ভ্রমনে ব্যস্ত ছিলো। বিএনপি হাওর নিয়ে যখন কথা বলেছে তখন তারা একে অপ্রচার বলে মন্তব্য করেছে। এখন জনগণের চাপে হাওরের খোঁজ খবর নিচ্ছে। রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদেরও এখনো পূণর্বাসন করেনি সরকার। নেতৃবৃন্দ সকল ক্ষতিগ্রস্থ শ্রমিককে অবিলম্বে পুণর্বাসনের দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D