জগন্নাথপুরে বজ্রপাতে নদীতে পড়ে জেলে নিখোঁজ

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫

জগন্নাথপুরে বজ্রপাতে নদীতে পড়ে জেলে নিখোঁজ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ ব্যক্তির নাম বিপ্লব বিশ্বাস (২৬)। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের ধীরেন্দ্র বিশ্বাসের ছেলে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কুশিয়ারা নদীর রানীগঞ্জ খেয়াঘাট এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিপ্লব বিশ্বাস নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হালকা ঝড়বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান।

পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট