সিলেট-লন্ডন ফ্লাইটে মদ‍্যপ যাত্রীর তুলকালাম

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫

সিলেট-লন্ডন ফ্লাইটে মদ‍্যপ যাত্রীর তুলকালাম

সিলেট-লন্ডন রুটের বিমানের একটি ফ্লাইটে এক মদ‍্যপ যাত্রী ঘুষি মেরে ভেঙ্গে দিয়েছেন একটি মনিটর।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) লন্ডন থেকে ছেড়ে আসা এ ফ্লাইট (বিজি-২০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করে।

অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ মো. শওকত আলী নামের অভিযুক্ত যাত্রীকে আটক করে। বর্তমানে তিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের হেফাজতে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে- ভাঙা মনিটরটির দাম ১১ লাখ টাকা।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট ম‍্যানেজার হাফিজ আহমদ।

তিনি বলেন- অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট