গোয়াইনঘাটে ফেন্সিডিল ও হুইস্কিসহ মাদক কারবারী আটক

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫

গোয়াইনঘাটে ফেন্সিডিল ও হুইস্কিসহ মাদক কারবারী আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী আজাদ মিয়াকে ফেন্সিডিল ও হুইস্কিসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়ন পুলিশ বিটের একদল সদস্য সালুটিকর বহরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬৩ বোতল ফেন্সিডিল ও ৩৭৫ বোতল হুইস্কি জব্দ করা হয়।

আটককৃত আজাদ মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রণীখাই ইউনিয়নের পূর্ব বর্ণি গ্রামের মৃত আম্বর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এলাকায় একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহরঘাটা থেকে আজাদ মিয়াকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট