কোম্পানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্বামীর সামনে স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫

কোম্পানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্বামীর সামনে স্ত্রীর মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির একটি ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় স্বামীর সামনে প্রাণ হারিয়েছেন হাসনা বেগম (৫২)।

সোমবার (৬ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার টুকের বাজার ইউনিয়নের বউবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাসনা বেগম উপজেলার বউবাজার এলাকার বাসিন্দা আতোষ আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্বামী-স্ত্রী দুজন সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাশে হাঁটছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে হাসনা বেগম গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ঘটনার পর সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি আটক করে হেফাজতে নেয়। তবে চালক পালিয়ে যায়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট