মৌলভীবাজারে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫

মৌলভীবাজারে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজারের কনকপুর এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রসাধনী, শাড়ি ও সিগারেট। এটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

মৌলভীবাজার আর্মি ক্যাম্প জানায়, সোমবার (৬ অক্টোবর) দুপুর দেড়টায় ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে কনকপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করানো হয়েছিল।

ক্যাম্প কমান্ডার বলেন, “সেনাবাহিনী ও বিজিবি এলাকায় অবৈধ চোরাচালান, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।”


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট