১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৭
২৪ এপ্রিল ২০১৭, সোমবার ।। নিখোঁজ হওয়া সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান ও সরকার কর্তৃক নিরীহ নেতাকর্মীদের গুম-খুনের প্রতিবাদে সিলেট জেলা বিএনপি এক প্রতিবাদ সভা ঘোষনা করেছে। সভাটি আজ ২৪ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট শামসুজ্জামান দুদু।
শনিবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ, জননেতা এম ইলিয়াস আলী গুমের ৫ বছর পূর্ণ হওয়ায় ইলিয়াস আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবীতে সিলেট জেলা বিএনপি ঘোষিত ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসেবে আজকের প্রতিবাদ সভা সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, সরকার সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদ এবং গাড়ী চালক আনসার আলী সহ অসংখ্য নেতাকর্মীদের গুম নামক কারাগারে আটকে রেখেছে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে নিরীহ নেতাকর্মীদের ক্রসফায়ারের নামে হত্যা করা হচ্ছে। খুন-গুম বন্ধ করে জননেতা ইলিয়াস আলী’সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে সরকারকে বাধ্য করতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D