১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৭
সিলেট বিভাগের চার জেলার ২৯টি বেসরকারি কলেজ জাতীয়করণের জন্য চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় রয়েছে ১০টি, সুনামগঞ্জ জেলায় ৯টি, হবিগঞ্জে ৫টি এবং মৌলভীবাজার জেলায় ৫টি।
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার ২৯টি কলেজসহ সারা দেশের মোট ২৮৫টি বেসরকারি কলেজকে সরকারি করার জন্য চূড়ান্ত করেছে সরকার।
বেসরকারি কলেজ সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে তালিকায় প্রকাশিত ওই সব কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
গত বৃহস্পতিবার মন্ত্রণালয় এক আদেশে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবের বরাবর রেজিস্ট্রিকৃত দানপত্র দলিল (Deed of Gift) পাঠাতে নির্দেশ দেয়। সবকটি কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) এ নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট বিভাগের ৪টি জেলার বেসরকারি কলেজকে সরকারি করার জন্য চূড়ান্ত হওয়া কলেজগুলোর মধ্যে সিলেট জেলায় রয়েছে ১০টি কলেজ। এগুলো হলো- নগরীর রিকাবিবাজারস্থ মদনমোহন কলেজ, ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, দক্ষিণ সুরমার দক্ষিণ সুরমা কলেজ, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ কলেজ, কানাইঘাট উপজেলার কানাইঘাট ডিগ্রি কলেজ, গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ডিগ্রি কলেজ, জৈন্তাপুর উপজেলার ইমরান আহমদ মহিলা কলেজ ও গোয়াইনঘাট ডিগ্রি কলেজ।
তালিকায় সুনামগঞ্জ জেলায় রয়েছে ৯টি কলেজ- তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজ, বিশ্বম্বপুর উপজেলার দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, ছাতক উপজেলার ছাতক ডিগ্রি কলেজ, দিরাই উপজেলার দিরাই ডিগ্রি কলেজ, ধর্মপাশা উপজেলায় ধর্মপাশা ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার ডিগ্রি কলেজ, জগন্নথপুর উপজেলার জগন্নাথপুর ডিগ্রি কলেজ, জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ ডিগ্রি কলেজ ও শাল্লা উপজেলার শাল্লা ডিগ্রি কলেজ।
হবিগঞ্জ জেলার রয়েছে ৫টি কলেজ। আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজ, মাধবপুর উপজেলার শাহজালাল কলেজ, বানিয়াচং উপজেলার জনাব আলী ডিগ্রি কলেজ, নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ কলেজ ও বাহুবলের আলিম সোবহান চৌধুরী কলেজ।
এছাড়াও সরকারিকরণের চূড়ান্ত তালিকায় মৌলভীবাজার জেলা ৫টি কলেজ রয়েছে। এগুলো হলো- বড়লেখা উপজেলার বড়লেখা ডিগ্রি কলেজ, কুলাউড়া উপজেলার কুলাউড়া ডিগ্রি কলেজ, রাজনগর উপজেলার রাজনগর ডিগ্রি কলেজ, কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় (অনার্স কলেজ) এবং জুড়ির তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D