৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৭
নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট সদর উপজেলা বিএনপি। বুধবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে নিখোজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপি নেতা এ.কে.এম. তারেক কালাম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপি নেতা আল মামুন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, টুকেরবাজার ইউপি বিএনপি সভাপতি আবু ঈসা মেম্বার, খাদিমনগর ইউপি সভাপতি ইলিয়াস মেম্বার, হাটখোলা ইউপি সভাপতি রফিকুল ইসলাম, টুলটিকর ইউপি সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জালালাবাদ ইউপি সাধারণ সম্পাদক জাইদ উদ্দিন মেম্বার, খাদিমনগর ইউপি সাধারণ সম্পাদক আবুল কালাম, টুলটিকর ইউপি সাধারণ সম্পাদক জমির মিয়া, খাদিমপাড়া ইউপি সাধারণ সম্পাদক বদরুল ইসলাম আজাদ, আকবর আলী, জামাল আহমদ, দিলোয়ার আহমদ রাফি, তৈয়বুর রহমান প্রমুখ।
এদিকে বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেট জেলা ছাত্রদলের উদ্যোগে বুধবার বাদ মাগরিব দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্থতা ও মঙ্গল কামনা, আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করা হয় এবং বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জননেতা এম ইলিয়াছ আলী এবং ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনছার আলীকে অক্ষত ও সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করা হয় এবং পাশাপাশি সিলেট মহানগর ছাত্রদল নেতা নওরাজ আহমদ মুশফাক এর মায়ের জন্য সুস্থতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদল’র সভাপতি সাঈদ আহমদ, প্রথম সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, যুগ্ম সম্পাদক আফছর খান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সাজু, যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন ইমাম, ছাত্রদল নেতা আবুল কালাম, জাহাঙ্গীর আলম বাবুল, সমর আলী, জেলা ছাত্রদল’র যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কাওছার মাহমুদ সুমন, ফয়জুর রহমান ফয়েজ, আশরাফ হক, এম.সি কলেজ ছাত্রদল’র আহবায়ক বদরুল আজাদ রানা, জেলা ছাত্রদল’র দপ্তর সম্পাদক আবুল বাশার, আইন বিষয়ক সম্পাদক মো. সুহেদুল ইসলাম সুহেদ, মাজহারুল ইসলাম মাজহার, মহানগর ছাত্রদল’র সাবেক পরিবেশ ও জলবায়ু সম্পাদক আহমেদ জাকি, আশরাফ তালুকদার, সোহেল রাজা, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. ইমরান আলী, সাংস্কৃতিক সম্পাদক আফজল চৌধুরী পাপ্পু, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহেরাজ ভূইয়া পলাশ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ, আশরাফুল ইসলাম আশরাফ, জাহেদুল ইসলাম মিঠুন, লিটন তানজিম, তরিকুল ইসলাম নয়ন, শাহ এমরান আহমদ ঝুমন, আহমেদ ফাহাদ, তোফায়েল আহমদ, মোহাদ্দিছ আহমদ, রায়হান আহমদ, সাকিব আহমদ, আনছার আহমদ, প্রিন্স খান, রাহেল আহমদ, খালেদ চৌধুরী, শাকিল আহমদ, তৌফিক রহমান, সৌরভ আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D