২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫
দিল্লির সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশনের সদর দফতর পর্যন্ত সোমবার (১১ আগস্ট) বিরোধী দলগুলোর এক বিরল ঐক্যের সাক্ষী হয় রাজধানী।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে ‘ভোটাধিকার খর্বের চক্রান্ত’ হিসেবে আখ্যায়িত করে ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা সকালে সংসদের মকর দরজা এলাকায় জমায়েত হন।
জাতীয় সঙ্গীত গাওয়া ও ‘চুপি চুপি ভোটের কারচুপি’ লেখা পোস্টার নিয়ে মিছিল শুরু হয়।
তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, কংগ্রেসের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, শিবসেনার সঞ্জয় রাউত- সবাই নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।
বিরোধীরা অভিযোগ করেন, SIR প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে বিরোধী পক্ষের সমর্থকদের ভোটার নাম বাদ দেওয়া হচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।
তারা আরও বলেন, কেন্দ্র ও কমিশনের পক্ষপাতের অভিযোগ আগেই ছিল, আজকের প্রতিবাদ সেটাই প্রকাশ করছে।
ইন্ডিয়া গেট থেকে সংসদ এলাকা হয়ে পরিবহণ ভবনের সামনে পৌঁছালে দিল্লি পুলিশ ব্যারিকেড বসিয়ে প্রতিবাদকারীদের আটকে দেয়।
মহুয়া মৈত্র ও সুস্মিতা দেব ব্যারিকেডে উঠে স্লোগান দেন, অখিলেশ যাদব ব্যারিকেড ভেঙে সামনে যান।
পুলিশ শেষ পর্যন্ত রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সঞ্জয় রাউতসহ বহু নেতাকে আটক করে।
নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।
তবে এ ঘটনা দিল্লির রাজনীতিতে নতুন অগ্নিপর্বের সূচনা করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D