২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৭
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী বাংলা শুভ নববর্ষ উপলক্ষে নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র বলেন, পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ।
বর্ষবরণের চিরায়ত উৎসব আমাদের সংস্কৃতি অঙ্গনকে উজ্জীবিত করে। নিজস্ব সংস্কৃতির ক্রমবিকাশে এই ধারা অব্যাহত রেখে সাংস্কৃতিক অঙ্গনকে আরো গতিশীল করতে হবে। তবেই এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য স্বমহিমায় সমুজ্জ্বল হয়ে থাকবে।
সিটি মেয়র শুভ নববর্ষে বিগত বছরের দুঃখ-বেদনা, ব্যর্থতা-মালিন্য পিছনে ফেলে সকলকে নতুনভাবে জীবন শুরু করার আহবান জানান। একই সাথে আগামী দিনগুলোতে নগরবাসীর সার্বিক উন্নয়ন ও কাঙ্কিত সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করেন সিটি মেয়র আরিফ।তিনি শুভ নববর্ষে নগরবাসীর সার্বিক কল্যাণ, সুখ-সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D