১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭
কোটি জনতার হৃদয়ের স্পন্দন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম করার ৫ বছর পূর্ণ হচ্ছে ১৭ এপ্রিল সোমবার। জননেতা ইলিয়াস আলী গুমের ৫ বছর পূর্ণ হওয়ায় অবিলম্বে নিখোঁজ জননেতা ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ি চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবীতে ধারাবাহিক কর্মসুচী ঘোষনা করেছে সিলেট জেলা বিএনপি।
কর্মসুচীর মধ্যে- ১৭ এপ্রিল সোমবার দুপুর ১২টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জননেতা এম ইলিয়াস আলী সহ নিখোজ নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান। ১৮ এপ্রিল মঙ্গলবার বাদ আসর হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদে জননেতা ইলিয়াস আলী সহ নিখোজ নেতাকর্মীদের সন্ধান কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে খুব স্বল্প সময়ের মধ্যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জননেতা ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবীতে বিক্ষোভ কর্মসুচী পালিত হবে। বিক্ষোভের সময় ও তারিখ শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
বুধবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ উপরোক্ত কর্মসুচী সফল করার জন্য জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। একই সাথে জেলা বিএনপির অধীনস্থ সকল উপজেলা ও পৌর শাখা সমূহকে স্ব স্ব উপজেলা ও পৌর সদরে জেলা ঘোষিত কর্মসুচী পালনের আহবান জানান তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D