৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদকে পুলিশের সিলেট রেঞ্জে বদলী করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন।মঙ্গলবার রাতে বিষয়টি জানিয়েছেন বিদায়ী ওসি সোহেল আহমদ। তিনি বলেন- তার বদলীর আদেশটি বেশ আগে থেকেই ছিল। কিন্তু সেটি স্থগিত ছিল। এই আদেশই এখন কার্যকর করা হয়েছে। সিলেট রেঞ্জের বদলীর পর কি দায়িত্ব দেওয়া হবে সেটি এখনও নির্ধারিত হয়নি। সেখানে যোগদানের পর নতুন দায়িত্ব জানা যাবে।
এদিকে কোতোয়ালি মডেল থানার বিদায়ী এই পুলিশ কর্মকর্তা বলেন- আজ বুধবার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করতে পারেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D