২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মৌসুমি বৃষ্টির সময় বজ্রপাতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকে।
শুক্রবার (১৮ জুলাই) বিহার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ঘটে যাওয়া বজ্রঝড়ের সময় অধিকাংশ নিহত ব্যক্তি ছিলেন মাঠে কাজ করা কৃষক ও দিনমজুর।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বিজয় কুমার মণ্ডল জানান, ‘বজ্রপাতের সম্ভাবনার পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই ঝুঁকিপূর্ণ জেলাগুলোর প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং জনগণকে সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।’
রাজ্যের বিভিন্ন এলাকায় আগামী দিনগুলোতেও ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
বিহার সরকার বজ্রপাতে নিহতদের পরিবারকে জন প্রতি ৪ লাখ রুপি (প্রায় ৪,৬০০ মার্কিন ডলার) করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।
সরকারি তথ্যমতে, ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত বিহারে বজ্রপাতে ২৪৩ জন মারা গেছেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২৭৫।
প্রতি বছর বর্ষা মৌসুমে বিহারসহ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ঘন ঘন বন্যা ও বজ্রঝড়ের কবলে পড়ে। এসব দুর্যোগে বহু মানুষের মৃত্যু হয় এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে চরম দুর্ভোগে পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের হার বাড়ছে, যা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D