১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭
জাফলং, সারিঘাট বালু মহালের অবৈধ বাঁশকল ও কানাইঘাট পৌরসভার অবৈধ টোল বন্ধকরণের দাবিতে জেলা প্রশাসক বরাবরে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফলিক আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া আহমদ, সহ সভাপতি মো. জিলু মিয়া, সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান এর কার্যকরী সভাপতি মো. সালাম মিয়া, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, ট্রাক মালিক গ্র“প এর পলক চৌধুরী, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য মো. কানু মিয়া, সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ প্রমুখ।
স্মারকলিপিতে উলেখ করা হয়, গত এক সপ্তাহ যাবৎ জাফলংয়ে অবৈধভাবে রাস্তায় বাশকল বসিয়ে বালু মহলের ইজারাদারগণ ট্রাক গাড়ি হতে চাঁদা আদায় করে যাচ্ছে এবং কানাইঘাট পৌরসভায় দীর্ঘ দিন যাবৎ পৌরসভা টোল আদায় করে যাচ্ছে। এ বিষয়ে বিগত দিনেও স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং টোল আদায় বন্ধের সিদ্ধান্তও গৃহিত হয়েছে। কিন্তু সব সিদ্ধান্ত উপেক্ষা করে আবারো ঐসব স্থানে অবৈধভাবে বাশকল বসিয়ে চাঁদা আদায় হচ্ছে। গেল বছরের ১৫ ডিসেম্বর বিভাগীয় কমিশনার এবং চলতি বছরের ১ জানুয়ারী জেলা প্রশাসক কানাইঘাটে টোল আদায় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু তা বন্ধ না হওয়ায় মঙ্গলবার জেলা প্রশাসক বরাবরে আবারো স্মারকলিপি প্রদান করা হয়।
যদি অবৈধভাবে রাস্তায় বাশকল বসিয়ে বালু মহলের ইজারাদারগণ ট্রাক গাড়ি হতে চাঁদা আদায় এবং কানাইঘাট পৌরসভার টোল আদায় বন্ধ না করা হয় তাহলে আগামী ১৬ এপ্রিল সিলেট-তামাবিল সড়কে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট ডাকা হবে বলে স্মারকলিপিতে উলেখ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D