১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৭
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসন অঙ্গরাজ্যে স্বয়ং বন্দুকের একটি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। জোসেফ ইয়াকুবাউস্কি নামে সেই ডাকাতকে ধরতে চলছে বড় ধরনের অভিযান।
দোকান ভর্তি অস্ত্রের মাঝেও দোকানের কর্মচারীরা প্রতিহত করতে পারেনি অভিযুক্ত জোসেফ ইয়াকুবাউস্কিকে।
সে বেশ কটি পিস্তল ও রাইফেল ডাকাতি করে নিয়ে গেছে।
সন্দেহভাজন ঐ ব্যক্তি কিছু একটা ঘটানোর হুমকি দিয়েছেন এবং তার কাছে একটি বুলেট প্রুফ ভেস্টও রয়েছে।আর তাতেই আতংক দেখা দিয়েছে।
পলাতক ডাকাতকে ধরতে এখন চলছে যুক্তরাষ্ট্রের কয়েকশো পুলিশের অভিযান।
দেশটির পুলিশ বলছে মি ইয়াকুবাউস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে সরকার বিরোধী বিশাল এক বার্তা প্রকাশ করেছেন।
তাতে তিনি তার ক্ষোভের লম্বা লিস্ট তুলে ধরেন।
তার অভিযোগের একটি রাজনৈতিকভাবে ক্ষমতাশালী ব্যক্তিরা জনগণকে শোষণ করছে।
তার যে রাজনৈতিক অবস্থান আর হাতে যতগুলো অস্ত্র সবমিলিয়ে তিনি এখন যুক্তরাষ্ট্রে ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তিদের একজন হয়ে উঠেছেন।
সূত্র : বিবিসি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D