১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৭
সিলেট নগরীতে সেনা কর্মকর্তাকে প্রাণনাশের চেষ্টা ও গাড়ি ভাংচুরের অভিযোগে আটক চার ছাত্রলীগ নেতা-কর্মীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো গত শনিবার রাতে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এস আই ফজলে মাসুদ জানিয়েছেন, আজ সোমবার আদালতে তাদেরকে ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে।
তারা হচ্ছে-২২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান জুয়েল, ছাত্রলীগ কর্মী হাবিবুর রহমান পাভেল, সাইদুল ইসলাম ও মাকসুদ আহমদ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে জালালাবাদ সেনানিবাসের কর্মরত মেজর আব্দুল আজিজ একটি প্রাইভেট জীপযোগে নগরীর কেওয়াপাড়ায় তার বাসা (পড়শী ১১৯) থেকে সুবিদবাজারের দিকে যাচ্ছিলেন। পথে সুবিদবাজার পয়েন্টে দুটি মোটর সাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত তার জীপের গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন সাথে সাথে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার বাম কানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালের ৭ নং ওয়ার্ডে তিনি চিকিৎসা নেন।
কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই ফজলে আজিম পাটোয়ারি জানান, এ ঘটনায় গত শনিবার দুপুরে সাত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দন্ডবিধির ৩০৭/৩২৬/৪২৭ এবং দ্রুত বিচার আইনের ৪ ধারায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর বিকালে পুলিশ চার ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেফতার করে। শনিবার রাতেই তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। আহত মেজর আব্দুল আজিজ গত শনিবার হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন বলে জানান এস আই ফজলে আজিম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D