প্লাবিত হাওর অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণার দাবি কোম্পানীগঞ্জ বিএনপির

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০১৭

প্লাবিত হাওর অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণার দাবি কোম্পানীগঞ্জ বিএনপির

কৃষি নির্ভর বাংলাদেশের হাওর পারের সকল কৃষকরা আজ চরম সংকটকাল অতিক্রম করছে। জীবন জীবিকা নির্বাহে বোরো ফসল অকাল বন্যায় গ্রাস করে ফেলেছে। আজ কৃষকের ভাষা কান্না। লাখ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছেন। কৃষকরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এই অবস্থায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাকে দূর্গত এলাকা ঘোষাণা দাবি জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক আলী আকবর।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফসল হারা কৃষকদের পূনর্বাসন কোন ব্যক্তি প্রচেষ্টার দ্বারা সম্ভব নয়। রাষ্ট্র এবং রাষ্ট্র প্রধানই পারেন বিরাজমান সংকটকাল উত্তোরণে কার্যকরি সিদ্ধান্ত নিতে। অবিলম্বে কোম্পানীগঞ্জ উপজেলাকে দূর্গত এলাকা ঘোষণা করে আগামী বোরো ফসল উঠার আগ পর্যন্ত চাল, ডাল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও শিশু খাবার বিশেষ কার্ড বরাদ্দের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে প্রদানের দাবী জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, দেশের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন ও ত্রাণ কার্যক্রমে বার বার অস্বচ্ছতা আর দুর্নীতি হওয়ার কারণে দেশ আজ অনেক পিছিয়ে রয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলার রাস্তাগুলোকে উন্নত রাষ্ট্রের ফর্মূলায় নির্মাণ করে পাহাড়ী ঢলের কবল থেকে ফসল রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট