৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৭
৯ এপ্রিল ২০১৭, রবিবার ।। গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ছালিক আহমেদ চৌধুরী’র পেটে সম্প্রতি সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে। সিলেট সংবাদ ডটকম প্রতিনিধির সাথে বিএনপি নেতা ছালিক আহমেদ চৌধুরী’র কথা হলে তিনি জানান- দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভোগছিলেন । তিনি প্রথমে গোলাপগঞ্জের স্থানীয় চিকিৎসকের সেবা গ্রহণ করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার লক্ষ্যে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। দীর্ঘ দিন চিকিৎসা সেবার পর গত ২৭ মার্চ তার পেটে সফল অস্ত্রোপাচার সম্পন্ন হয়। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। সিলেট থেকে চিকিৎসা শেষে গতকাল গোলাপগঞ্জস্থ নিজ বাড়িতে পৌছার পরপরই খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা তাঁকে দেখার জন্য ভিড় জমান।
ছালিক আহমেদ চৌধুরী গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি’র দায়িত্ব পালন করেছিলেন নিষ্টা ও সততার সাথে। বর্তমানে তিনি সিলেট জেলা বিএনপির সাথে থেকে দলের কাজ করছেন। বিএনপি নেতা ছালিক আহমেদ চৌধুরী দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্গি সহ বৃহত্তর গোলাপগঞ্জ’বাসীর কাছে সুস্থতার লক্ষ্যে সবার কাছে দোয়া কামনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D