২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭
বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সুবিদবাজারস্থ বাসায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। এক বিবৃতিতে খন্দকার মুক্তাদির বলেন- সিলেটের রাজনীতিতে যে সম্প্রীতি ছিল তা দিন দিন বিনষ্ট হয়ে যাচ্ছে। ক্ষমতাসীন দলের সন্ত্রাসী কর্মকান্ড এবং বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের উপর নির্যাতন-নিপিড়নে সম্প্রীতি নষ্টের পাশাপাশি রাজনৈতিক মহলে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। মিজান চৌধুরীর বাসায় হামলা চালিয়ে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা প্রমাণ করেছে তারা রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী নয়। এই হামলার ঘটনায় শুধু বিএনপি পরিবার নয় গোটা সিলেটবাসী হতাশ ও ক্ষুব্ধ। খন্দকার মুক্তাদির অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন- অন্যথায় সিলেটের শান্তিপ্রিয় মানুষকে সাথে নিয়ে বিএনপি রাজপথে নামতে বাধ্য হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D