২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭
সিলেট বিভাগে আকস্মিক বন্যা ও বোরো ফসলহানির কারণে প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসঙ্গী হয়েও ভারত সফরে যাননি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। শুক্রবার প্রধানমন্ত্রী সফরসঙ্গী হিসাবে ভারতে যাওয়ার কথা ছিল মিসবাহ সিরাজের।
কিন্তু, গত কয়েকদিন ধরে সিলেট বিভাগে আকস্মিক বন্যা ও বোরো ফসলহানির কারণে ভারতে সফরে যাননি তিনি। এক বিবৃতিতে মিসবাহ জানান, এরই মধ্যে সিলেট, সুনামগঞ্জ এবং কিশোরগঞ্জের অনেক বোরো ফসল পানির নিচে তলিয়ে গেছে। কৃষকদের এই সংকটময় মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়াতেই তিনি তার ভারত সফর স্থগিত করেছেন। আগামী ১০ এপ্রিল প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার কথা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D