২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৫
টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতে ইরানের অন্তত ১৪ জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে রয়েছেন পদার্থবিজ্ঞানী, রসায়নবিদ ও প্রকৌশলী। আল-জাজিরার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকা বলেন, এই হত্যাকাণ্ড ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক বছর পেছনে ঠেলে দিয়েছে। তাঁর ভাষায়, ‘ইরানি বিজ্ঞানীদের একটি পূর্ণাঙ্গ দল নিশ্চিহ্ন হয়েছে। এতে ইরানের অস্ত্র তৈরির সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে।’
সংঘাত চলাকালীন মঙ্গলবার তেহরানে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন ইরানের খ্যাতিমান পরমাণুবিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদিঘি সাবের। এর আগে ১৩ জুন তাঁর ওপর একটি হামলা হয়েছিল, যেখানে বেঁচে গেলেও প্রাণ হারান তাঁর ১৭ বছর বয়সী পুত্র।
তবে বিশ্লেষকরা বলছেন, এসব হামলা ইরানের পারমাণবিক কার্যক্রমকে সাময়িকভাবে বিলম্বিত করতে পারে, কিন্তু চূড়ান্তভাবে থামাতে পারবে না। ইরানে এখনও বহু দক্ষ বিজ্ঞানী রয়েছেন, যারা কাজ চালিয়ে যেতে সক্ষম।
এদিকে, ইরান-ইসরায়েলের এ সংঘাত শুরু হয় ১৩ জুন, যখন ইসরায়েল প্রথম হামলা চালায় ইরানে। এরপর পাল্টা জবাব দেয় তেহরান। ২১ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র, যার জবাবে ২৩ জুন কাতারের মার্কিন ঘাঁটিতে আঘাত হানে ইরান।
অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মঙ্গলবার (২৪ জুন) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। এই ১২ দিনের সংঘাতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হলেও আপাতত তা থেমেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D