২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০১৭
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্ঠা ও আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কুতুবুর রহমান চৌধুরীর বাসায় সন্ত্রাসী হামলা,ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭০-৮০ সন্ত্রাসী কুতুব চৌধুরীর সুবিদ বাজার ফাজিলচিস্ত প্রান্তিক-৫৩ বাসায় এ হামলা ও লুটপাট করে।
এসময় তার বাসার সামনে থাকা ২টি পাজেরো গাড়ি, ২টি মোটর সাইকেল, বাসার জানালার গ্লাস ও ড্রয়িং রুমে ব্যপক হামলা, ভাংচুর করে সন্ত্রাসী ।
আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দরা বলেন, অবিলম্বে কুতুব চৌধুরীর বাসায় হামলা ও ভাংচুরকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।
নিন্দা জ্ঞাপনকারীরা হলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ তুরন মিয়া, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি চন্দন সাহা, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি আলী আকবর, নিজাম উদ্দিন চেয়ারম্যান, আইনুল মিয়া, শামসুল আলম সেলিম, মোঃ আলাউদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক গুলজার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, জুনেদ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আয়েজুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আলী মেরাজ মোস্তাক, কোষাধ্যক্ষ ইয়াহিয়া আহমদ, দপ্তর সম্পাদক দেওয়ান রুশো চৌধুরী, প্রচার সম্পাদক খয়রুল কামরান, ক্রীড়া সম্পাদক রাহেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, কার্যকরী কমিটির সদস্য বদরুজ্জামান সেলিম, নানন্টু চন্দ্র চন্দ, আব্দুল মতিন, আব্দুল আহাদ সুমন, রাশেদুজ্জামান রাশেদ, জুনেদ আহমদ ও শাকারিয়া হোসেন শাকিল প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D