ইসরায়েলের টেক পার্কে ইরানের হামলা

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫

ইসরায়েলের টেক পার্কে ইরানের হামলা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবায় হাইটেক পার্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে হাই টেক পার্কে অবস্থিত মাইক্রোসফট অফিসের কাছাকাছি এলাকায় আগুন জ্বলছে এবং আশেপাশের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্যারামেডিক টিম ঘটনাস্থলে কাজ করছে। কমপক্ষে ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইরান শুক্রবার (২০ জুন) গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ককে লক্ষ্য করেছিল। গতকাল বৃহস্পতিবার সকালেও তারা এটি টার্গেট করার কথা বলেছিলো। তখনই পাশে থাকা সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়।

গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ক হলো ইসরায়েলের বিরশেবায় অবস্থিত একটি হাই-টেক বাণিজ্যিক জোন, যেখানে বহু আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি ও স্টার্টআপের অফিস রয়েছে, যা সামরিক ও গবেষণামূলক কাজেও ব্যবহৃত হয়।

বেন গুরিয়ন ইউনিভার্সিটির ওয়েবসাইট অনুসারে, এটি ইসরায়েলি সেনাবাহিনীর সি৪আই শাখার ক্যাম্পাসের কাছে।