নিজ কার্যালয়ে ফিরে যা বললেন জিকে গউছ

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০১৭

নিজ কার্যালয়ে ফিরে যা বললেন জিকে গউছ

Manual2 Ad Code

হবিগঞ্জ : নিজ কার্যালয়ে ফিরেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভা কার্যালয়ে আসেন। এ সময় পৌর কর্মকর্তা কর্মচারী ও দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশার নারী-পুরুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পৌরসভার বিভিন্ন ফাইল স্বাক্ষর করে তিনি কর্মদিবস শুরু করেন। এর আগে সেখানে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

এ সময় গউছ সাংবাদিকদের বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। রাজনৈতিক প্রতিহিংসায় ও কিছু আমলার সহযোগিতায় আমাকে বরখাস্ত করা হয়েছে । বরখাস্তের পর উচ্চ আদালতের রায়ে আমি ফের হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব নিয়েছি।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, আমাকে বরখাস্ত করা হয়েছিল প্রধানমন্ত্রী তা জানেন না।

জিকে গউছ বলেন, পৌরসভার সর্বস্তরের লোজনের ভালোবাসায় আমি আবারো ফিরে এসেছি। ইনশাল্লাহ জনগণের সেবায় আবারো নিজেকে নিয়োজিত রাখবো।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code