রাষ্ট্রপক্ষের আপিল কার্যতালিকা থেকে বাদ, মেয়রপদে যেতে বাধা নেই আরিফের

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭

রাষ্ট্রপক্ষের আপিল কার্যতালিকা থেকে বাদ, মেয়রপদে যেতে বাধা নেই আরিফের

মেয়রপদে ফিরতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। ফলে সিলেটের মেয়র পদে ফিরতে আরিফুল হক চৌধুরী আপাতত কোনো বাধা নেই।

বৃহস্পতিবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেন।

আদালতে আরিফুলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মইনুল হোসেন ও আব্দুল হালিম কাফি।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। পরে তিনি বলেন, আমরা আবেদনটি তালিকা থেকে বাদ দেওয়ার আরজি জানিয়েছি। হাইকোর্টের আদেশ পেলে আমরা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করার বিষয়ে সিদ্ধান্ত নেব। সে জন্য স্থগিতাদেশ চেয়ে করা আবেদনটি তালিকা থেকে বাদ দেওয়ার আরজি জানানো হয়। আদালত তা বাদ দিয়েছেন।

এর আগে ২ এপ্রিল আরিফুল হক চৌধুরীর মেয়রের দায়িত্ব নেওয়ার তিন ঘণ্টার মাথায় তাকে ফের সাময়িক বরখাস্ত করা হয়। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে দুই বছর তিন মাস পর সেদিন তিনি দায়িত্ব নিয়েছিলেন।

সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ৩ এপ্রিল রিট করেন আরিফুল। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে ওই দিন হাইকোর্ট রুলসহ বরখাস্তের আদেশ স্থগিত করেন। এর দুই দিনের মাথায় হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ এর ওপর শুনানি হয়।


এদিকে পুনরায় সাময়িক বরখাস্ত হওয়ার তিন দিন পর ফের মেয়রের চেয়ারে বসেছেন আরিফুল হক চৌধুরী। আইনী লড়াইয়ে মেয়র পদ ফিরে পেয়ে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগর ভবনে গিয়ে মেয়রের চেয়ারে বসেন তিনি।

নগরীর কুমারপাড়াস্থ নিজ বাসা থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে নগর ভবনে যান সিসিক মেয়র আরিফ। নগর ভবনে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা আরিফকে ফুলেল অভ্যর্থনা জানান।

মেয়রের চেয়ারে বসে আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমার প্রতি যে অবিচার করা হয়েছিল, তার বিচার আমি পেয়েছি। সর্বোচ্চ আদালতের নির্দেশে মেয়রের চেয়ারে বসেছি আমি। 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট