১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭
সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে তিনজন মেয়র ও ১৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বুধবার বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী শামীম আহমদ ও স্বতন্ত্র প্রার্থী মাসুক আহমদ।
এদিকে, কাউন্সিলর পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১নং ওয়ার্ডের জুবের আহমদ, ৩নং ওয়ার্ডের বাবুল আক্তার, ৪নং ওয়ার্ডের আব্দুল বাছির, ৫নং ওয়ার্ডের ফারুক আহমদ, জানে আলম, জহিরুল হক রাজু, ৭নং ওয়ার্ডের মাসুক উদ্দিন, মোহাম্মদ আব্দুস সালাম, মোহাম্মদ জাকির হোসেন, লুৎফুর রহমান খান, আক্তারুজামান, আতিকুর রহমান এবং ৮নং ওয়ার্ডের আলী হোসেন।
বিয়ানীবাজার পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২৫ এপ্রিল এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রার্থীতা প্রত্যাহারের পর মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৬৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D