২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭
দায়িত্ব নেওয়ার ১১ দিনের মাথায় ফের সাময়িক বরখাস্ত হয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। বরখাস্তের আদশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে বলে জানান গউছের আইনজীবী।
মঙ্গলবার দুপুর দুইটায় এ রিট আবেদনের শুনানি হবে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে।
একই বেঞ্চে শুনানি হবে দায়িত্ব নেয়ার ১০ মিনিটের মধ্যে দেওয়া রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানিও।
এর আগে সোমবার দায়িত্ব নেওয়ার তিন ঘণ্টার মধ্যেই ফের সাময়িক বরখাস্ত হওয়া সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন একই হাইকোর্ট বেঞ্চ।পাশাপাশি তার সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে তিনদিনের রুল জারি করেন। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেছে হাইকোর্ট।
রবিবার পৃথক আদেশে তিন মেয়রকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
এর মধ্যে বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জি কে গউছের বরখাস্তের আদেশের কপি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছে।
সুনামগঞ্জে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় তাকে বরখাস্ত করা হয়েছে।
হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মো. সফিউল আলম জানান, সুনামগঞ্জের একটি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় তাকে বরখাস্ত করা হয়েছে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালে দেওয়া সর্বশেষ সম্পূরক অভিযোগপত্রে মেয়র জি কে গউছকে আসামি করা হয়েছে। একই বছরের ২৮ ডিসেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।
এরপর গত ২৩ মার্চ মেয়র হিসেবে হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব নেন।
এদিকে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা মামলারও আসামি তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D