|
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০১৭
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন ও গাড়ির ড্রাইভার হাবিব এর উপর সালুটিকর ধামারিকান্দি নামক স্থানে সংঘটিত ডাকাত দলের অতর্কিত হামলা ও লুটপাটের ঘটনা প্রকৃত ডাকাতদের গ্রেফতার, সালুটিকর টু বিছনাকান্দি সড়ক ডাকাতমুক্তকরণ এবং ধামারিকান্দিতে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবীতে গত ৩০ মার্চ বৃহস্পতিবার সিলেটের মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন আমরা গোয়াইনঘাটবাসী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় আমরা সিলেট জেলার অন্তর্গত গোয়াইঘাট উপজেলার বাসিন্দা। বিগত ২১ মার্চ রাত অনুমান ১১টায় সালুটিকর ধামারিকান্দি নামক স্থানে স্মারণকালের ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের হামলায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের বার বার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সাংবাদিক এম এ মতিন, চেয়ারম্যানের গাড়ি চালক হাবিব ডাকাত দলের ছুরিকাঘাতে মারাত্মক রক্তাক্ত জঘম হন। ডাকাতরা চেয়ারম্যানে গাড়ি ভাংচুর করে। প্রায় ৪০ মিনিট শত শত পথচারীদের আটক করে ডাকাতরা লুটপাট করে টাকা পয়সা, মোবাইল সহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। উক্ত স্থানের পাশর্^বর্তী সালুটিকর পুলিশ ফাঁড়ির অবস্থান থাকলেও রহস্যজনক ভাবে পুলিশ উক্ত ডাকাতির ঘটনায় কোন প্রকার ভূমিকা রাখেনি।
উক্ত ডাকাতির ঘটনায় সাংবাদিক এম এ মতিন বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন যার মামলা নং-১৪/১৭। অদ্যাবধি পর্যন্ত প্রকৃত ডাকাতদের গ্রেফতার করা হয়নি এমনকি লুন্ঠিত কোন প্রকার মালামাল উদ্ধার না হওয়ায় গোটা উপজেলায় ক্ষোভ বিরাজ করছে। উক্ত ডাকাতির ঘটনায় গোটা উপজেলাবাসী প্রতিবাদমুখর এবং ডাকাতরা গ্রেফতার না হওয়ায় প্রতিদিন উপজেলার প্রতিটি ইউনিয়নে সর্বদলীয় ভাবে মানববন্ধন সভা সমাবেশ ও সংবাদ সম্মেলন অব্যাহত রয়েছে।
স্মারকলিপিতে আরো বলা হয় যে, গোয়াইনঘাট উপজেলা সিলেটের পর্যটন শিল্পের বিশেষ আকর্ষণ। প্রতিদিন হাজার হাজার পর্যটক উক্ত রাস্তা দিয়ে সম্পূর্ণ অনিরাপত্তা অবস্থায় যাতায়াত করছে। উক্ত জায়গা পর্যটন ও সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। উক্ত স্থানে প্রায় সব সময় ঘন ঘন ডাকাতি সংঘটিত হয় এবং ডাকাতদের গ্রেফতার ও বিচার না হওয়ায় ওরা আরো উৎসবমুখর পরিবেশে নির্দ্বিধায় ডাকাতি চালিয়ে যাচ্ছে। স্মারকলিপিতে আমরা গোয়াইনঘাটবাসীর দাবী অনতিবিলম্বে প্রকৃত ডাকাতদের গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার, ধামারিকান্দিতে পুলিশ ক্যাম্প স্থাপন করে ডাকাতি বন্ধ করা না হলে আমরা গোয়াইনঘাটবাসীর আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, আমরা গোয়াইনঘাট বাসীর পক্ষে ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, সিলেট জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম শাহপরাণ, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন, আহমেদ মোস্তাকিন, লুৎফুর রহমান, জসীম উদ্দিন, এডভোকেট তাজউদ্দিন মাখন, এডভোকেট নূর আহমদ, এডভোকেট জিবের আহমেদ, এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সাইদুর রহমান, রিয়াজ উদ্দিন মেম্বার, শরফ উদ্দিন, ফারুক আহমদ, জাকির আহমদ, সফর উদ্দিন, ইসলাম উদ্দিন মেম্বার প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D