|
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৭
মৌলভীবাজার : মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযানের সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে নেয়া হয়েছে। আস্তানা থেকে শোনা যাচ্ছে বিকট বিস্ফোরণের শব্দ। থেমে থেমে চলছে গোলাগুলি।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার পর থেকে গোলাগুলির পরিমাণ বেড়ে যায়। ১২টা ৫০ মিনিটে বিকট শব্দে দুইটি বিস্ফোরণ ঘটে। এর চার মিনিট পরই একজন পুলিশ সদস্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছে। আহত পুলিশ সদস্যের নাম কয়সর।
জেলা পুলিশ সুপার মো: শাহজালাল বলেন, একজন পুলিশের সদস্য আহত হয়েছেন। কীভাবে আহত হয়েছেন এখনো জানা যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D