১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০১৭
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্ত বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট হচ্ছে ৯৬ হাজার ২৬০ টি। একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজু মিয়া পেয়েছেন ৪২ হাজার ভোট।
গত ৫ ফেব্রুয়ারী আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এ আসনটি শূণ্য হয়। তার মৃত্যুতে শূণ্য হওয়া আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তার সহধর্মীনী ড. জয়া সেনগুপ্ত।
বিজয়ী প্রার্থী ড. জয়া বলেছেন, স্বামীর পথ ধরেই দিরাই-শাল্লার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন। আর দিরাই-শাল্লাবাসীর এই রায়কে খালেদা জিয়ার বিরুদ্ধে আরেক রায় বলে অভিহিতি করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী দিরাই ও শাল্লা উপজেলা মিলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেন নৌকা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ২শ’ ৬০ ভোট। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১শ’ ৭০ ভোট।
ড.জয়া সেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৫৪ হাজার ৯০ ভোট বেশি পেয়েছেন।
দুই উপজেলার মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৩১ জন। এর মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৪৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট কাস্ট হয়েছে প্রায় ৫৬ ভাগ।
সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিসার ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপনির্বাচনের রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কোথাও কোন সহিংসতা কিংবা অনিয়মের খবর আমরা পাইনি। নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D