৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০১৭
কুমিল্লা : কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু বিজয়ী হয়েছেন। ১০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্রে ৬৮ হাজার ৭৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সাক্কু। দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৮ হাজার ২৬১ ভোট। বৃহস্পতিবার মনিরুল হক সাক্কুর নির্বাচনী কন্ট্রোলরুম থেকে এ তথ্য পাওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে ব্যালট ছিনতাই, ককটেল বিস্ফোরণ, ভোটকেন্দ্র দখল ও বিরোধী দলের প্রার্থীদের মারধরের ঘটনার মধ্য দিয়ে বিকেল ৪টায় শেষ হয়।মোট ১০৩টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্র দুটি হল সরকারি সিটি কলেজ কেন্দ্র এবং চৌয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র। বাকি সব কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছে।
কুমিল্লা সিটিতে এবার মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। মেয়র পদের জন্য চারজন, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D