২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৭
মৌলভীবাজার : মৌলভীবাজারের নাসিরপুরের বাগানবাড়িতে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’চূড়ান্ত আক্রমন শুরু করেছে সোয়াত। ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।
বেলা ১১টা ৫৫ মিনিট থেকে গোলাগুলি শুরু হয়, বাড়িটির ভেতরেও পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় জানিয়েছে। এর অাগে, বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি গাড়ি। পুলিশের একজন কর্মকর্তা বলেন, সোয়াত চূড়ান্ত অভিযান চালাচ্ছে।
প্রথম পর্বের অভিযানে বুধবার রাতে বাড়িটিকে ঝাঁজরা করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযানে প্রথম আক্রমণের পর কয়েকঘণ্টা অপেক্ষা করা হয়। ভেতরে কেউ বেঁচে রয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য। তবে ওই পর্বের অভিযানের পর বাগানবাড়িটি থেকে কারো সাড়া-শব্দ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির কারণে সোয়াট টিম ফের অভিযান শুরু করতে পারছিল না। বেলা ১১টার দিকে বৃষ্টি কমে এলে অভিযানের প্রস্তুতি শুরু হয়। ১১টা ৫৫ মিনিটে বাগানবাড়ি থেকে প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। এছাড়া সেখানে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণেরও শব্দ পাওয়া গেছে।
তার আগে বেলা পৌনে ১২টায় বাগানবাড়িতে উপস্থিত হয় ক্রাইম সিন ইউনিটের গাড়ি। এরপর ১২টা ৫ মিনিটে এখানে আসেন সিআইডির কর্মকর্তারা। র্যাব ও বাহিনীর বোম্ব ডিসপোজাল টিমও রয়েছে এলাকায়
সোয়াত টিমের চূড়ান্ত অভিযান শেষে স্থানীয় পুলিশের কাছে বাড়িটি হস্তান্তর করা হবে বলে জানাচ্ছেন কর্মকর্তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D