২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
মৌলভীবাজার : মৌলভীবাজারে আলাদা আলাদা দুটি সন্দেহভাজন জঙ্গি আস্তানার মধ্যে নাসিরপুরের জঙ্গি আস্তানায় সোয়াতের অভিযান শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে ব্যাপক গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। এতে ধারণা করা হচ্ছে আস্তানাতে থাকা জঙ্গিদের সাথে সোয়াত বাহিনীর গোলাগুলি হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি।
এর আগে বিকাল ৫ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সোয়াত টিম।
বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে সোয়াতের ৬টি গাড়ি। ইতোমধ্যে জঙ্গি আস্তানার পাশের দুটির গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।ওই দুই আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে আইন শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনী। বুধবার দুপুর থেকে আস্তানা দুটির ২ কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়।
১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।
মঙ্গলবার দিবাগত গভীর রাত থেকে শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দুটি জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখে পুলিশ। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে। দুটি বাড়িই লন্ডন প্রবাসী সাইফুল রহমানের মালিকানাধীন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D