২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
মৌলভীবাজার : সিলেটের পর এবার মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে দুটি বাড়ি মঙ্গলবার দিবাগত রাত থেকে ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও র্যাব। এর মধ্যে একটি বাড়িতে পুলিশ ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। অন্য বাড়িটির বাসিন্দাদের বাইরে বেরিয়ে অাসার অাহ্বান জানাচ্ছে পুলিশ।
একটি আস্তানা মৌলভীবাজারে পৌর শহরের বড়হাটে তিনতলা একটি ভবনে এবং অন্যটি মৌলভীবাজার শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ফতেহপুরের খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকায় আরেকটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।
সিলেটের আতিয়া মহলের জঙ্গি আস্তানায় ‘অপারেশন টোয়াইলাইট’ শেষ হওয়ার একদিন পরই এবার মৌলভীবাজারে দুটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখার ঘটনা ঘটল।স্থানীয় একজন জানান, সরকার বাজারের বাড়িটি ঘিরে ওই এলাকায় সকালে বিকট আওয়াজ শোনা গেছে। এরপর সকাল থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।
অপর একজন জানান, বড়হাটের বাড়িটির বাসিন্দাদের বাইরে বেরিয়ে অাসার অাহ্বান জানাচ্ছে পুলিশ। বড়হাটে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। নাশকতা এড়াতে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হচ্ছে। অভিযানস্থলের অদূরে দমকল ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহাজালাল বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকায়।
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, এ দুটি আস্তানাতেই জঙ্গিরা রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকেই আস্তানা দু’টি ঘেরাও করে রেখেছে পুলিশ। রাত থেকে কৌশলে আমরা এলাকাবাসীকে সরিয়ে নিতে পেরেছি।
তিনি আরো জানান, ভোররাতের দিকে অভিযান শুরু করলে জঙ্গিরা প্রথমে গুলি করতে থাকে এবং একের পর এক গ্রেনেড ছুঁড়েও মারছে।
মৌলভীবাজার পুলিশের এএসপি (সদর দপ্তর) বলেন, আমরা অভিযানে আছি। তারা ভেতর থেকে গ্রেনেড চার্জ করছে। এরপরও জঙ্গি কি-না কোন সন্দেহ আছে?

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D