১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৭
সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় আতিয়া মহল নামে একটি ভবনকে ঘিরে গত শনিবার থেকে শুরু হওয়া ‘অপারেশন টোয়াইলাইট’ নামের কমান্ডো অভিযান আজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করে ভবনটিকে পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হতে পারে, এমন ধারণা করা হচ্ছে।
সোমবার সন্ধা বেলাতেই সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভবনটির ভেতরে চারজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে, যাদের মধ্যে তিনজন পুরুষ একজন নারী।
এরা ছাড়া ভেতরে আর কোনো জঙ্গি থাকার সম্ভাবনা নেই বলেও উল্লেখ করা হয়।
গত কয়েকদিনের মত মঙ্গলবার সকালবেলায় সিলেটবাসীকে মুহুর্মুহু বোমা আর গুলির শব্দে দিন শুরু করতে হয়নি।যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ‘অপারেশন টোয়াইলাইট’ অব্যহত আছে।
সব জঙ্গি নিহত হবার পরও গতকাল অভিযান শেষ না হওয়ার পেছনে কারণ হিসেবে বলা হয়, ভবনটি বিস্ফোরকে ভরা, এটিকে এখনো পুরোপুরি নিরাপদ করা যায়নি।
কিন্তু সিলেট থেকে বিবিসির সংবাদদাতা আকবর হোসেন এখন জানাচ্ছেন, কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলে যেটুকু ধারণা পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে, সেনাবাহিনী হয়তো মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করতে পারে।
এদিকে, ভবনটির নিচতলা থেকে নিহত দুজন জঙ্গিদের মৃতদেহ সোমবারই বের করে এনে পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে। এদের একজন নারী একজন পুরুষ।
বাকী দুজন নিহত জঙ্গির শরীরে বিস্ফোরকের বেল্ট বাঁধা থাকায় তাদের বের করে আনতে সময় লাগছে।
এর আগে অভিযানের প্রথম দিকে ওই ভবনটির ভেতর থেকে এক নারী জঙ্গি চিৎকার করে পুলিশের উদ্দেশ্যে কথাবার্তা বলেছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছিলেন।
পরে এও জানা গিয়েছিল, যে ফ্ল্যাটটিকে ঘিরে এই জঙ্গি কর্মকাণ্ড চলেছে, সেটি মর্জিনা নামে এক নারী ভাড়া নিয়েছিল। ফলে নিহত নারীটি সেই মর্জিনা বলেই মনে করা হচ্ছে।
যতদূর জানা যাচ্ছে, নিহত জঙ্গিদের পরিচয় সম্পর্কে পুলিশ মোটামুটি নিশ্চিত। হয়তো আজই কোনো এক সময় তাদের পরিচয় সম্পর্কে সাংবাদিকদের অবগত করবে তারা।
তবে যেটুকু বোঝা যাচ্ছে নিহতরা সবাই নব্য জেএমবি নামে কথিত জঙ্গি সংগঠনটির সাথে যুক্ত এবং এদের মধ্যে এই সংগঠনের অত্যন্ত উঁচু পর্যায়ের একজন নেতা রয়েছে।
গত বছর জুলাই মাসে ঢাকার গুলশানে হলি আর্টিজান নামের রেস্তোরায় জঙ্গি হামলার সাথেও এদের কারো কারো যোগসাজশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : বিবিসি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D