১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭
অনলাইনে ছড়িয়ে পড়ছে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় চলমান জঙ্গিবিরোধী অভিযানের বিষয়ে ‘সতর্ক’ করে দেয়া একটি ‘বার্তা।
হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারের মতো মেজেসিং অ্যাপের বার্তাটি শেয়ার হচ্ছে ফেসবুক পেজেও।
ওই বার্তায় লেখা হয়েছে, বিধ্বংসী অস্ত্রাগার আতিয়া মহলের বাংকারে রয়েছে। প্রায় দুই কিলোমিটার ব্যাপী ছড়িয়ে পড়েছে জঙ্গিরা। শুধু আতিয়া মহলের ভিতরে-বাহিরে যে অস্ত্র তা দিয়ে এক সপ্তাহ মোকাবিলা করতে পারবে তারা।
আতিয়া মহলে প্রবেশের প্রতিটি গেটে শক্তিশালী বিস্ফোরক লাগিয়ে রেখেছে জঙ্গিরা।এ অবস্থা থেকেই বোঝা যায়, সিলেটে জঙ্গিদের শক্তিশালী গোছানো অবস্থান রয়েছে। আপাতত সোনাবাহিনীর অন্য দল আধা কিলোমিটার দূরে অবস্থান করলেও জঙ্গিরা জনতার ভিড়ে মিশে যাচ্ছে।
বার্তায় আরো বলা হয়েছে, আপনার হাতের ব্যাগ এমনকি বাজার করার পলিথিন ব্যাগটিও সতর্কে রাখুন। আপনার ব্যাগেও পুশ করতে পারে বোমা। এছাড়া সিলেটে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান প্রতিহত করতে জঙ্গিরা ভয়াবহ কৌশল নিয়েছে।
একদল জঙ্গি আস্তানায়, আরেকদল বাইরে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে উত্সুক জনতার মধ্যে ঢুকে দুই দফা হামলা চালিয়েছে। দয়া করে আশপাশে জড়ো হওয়া থেকে বিরত থাকুন। সম্ভব হলে সন্ধ্যার আগে সরে পড়ুন।
সিলেটের স্থানীয়দের উদ্দেশ্যে সতর্কবার্তাটির শেষে হ্যাশট্যাগে এটি গুজব নয় এটি বিভিন্ন অনলাইন নিউজ থেকে নেয়া। এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন উল্লেখ করা হয়েছে।
সূত্রমতে, অ্যাপে বার্তা প্রচারক হিসেবে হাদি নামে এক ব্যক্তির নাম লেখা থাকলেও ফেসবুকে সেটি বাদ দেয়া হয়েছে। আর শিববাড়ি বিস্ফোরণের পর স্থানীয় পরিচিত ও স্বজনদের খোঁজ-খবর নিতেও হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারসহ বিভিন্ন স্মার্টফোন অ্যাপসের সাহায্য নিচ্ছেন সিলেটবাসী।
জানাগেছে, রবিবার অভিযানের তৃতীয় দিনে সিলেটের স্থানীয় বাসিন্দাদের স্মার্টফোনে ব্যবহৃত অ্যাপসগুলোতে ওই ‘বার্তা’ ছড়িয়ে পড়েছে। সোমবার এটি ফেসবুক হয়ে বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে শেয়ার হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D