১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলে জঙ্গি আস্তানা ঘিরে সেনাবাহিনীর ‘অপারেশন টোয়াইলাইট’ কমান্ডো অভিযান একেবারে শেষ পর্যায়ে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে টানা চারদিন ধরে উৎকন্ঠার অবসান হতে যা্ছে।
এরই মধ্যে ওই ‘জঙ্গি আস্তানা’ ভাঙ্গতে শুরু করেছে সেনা কমান্ডোরা। ভাঙ্গার কাজ শেষ হলে বিকেলের দিকে ভেতরে প্রবেশ করতে পারে তারা।
আন্তঃ বাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এর ওয়েব সাইটে আজকে (২৭ মার্চ) আপকরা একটি ভিডিও ক্লিপে কমান্ডোদের খুব সতর্কতার সাথে দেয়াল ভাঙ্গতে দেখা গেছে।
এর আগে আইনশৃঙখলা বাহিনীর একটি সূত্র জানিয়েছিল, আজকের মধ্যেই অভিযান শেষ করতে চান তারা। সেই লক্ষ্যে অভিযান জোরদার করা হয়েছে।
একট আগে (সাড় ১২টার দিকে) শিববাড়ি এলাকায় উপস্থিত একজন সংবাদকর্মী জানিয়েছেন, আজ মিডিয়া কর্মীদের ঘটনাস্থল থেকে প্রায় এক-দেড় কিলোমিটার দুরে অবস্থান করতে হচ্ছে।
এদিকে স্থানীয় অধিবাসীদের কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, রবিবার শেষ রাত থেকে সকাল পর্যন্ত প্রচন্ড গুলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D