২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
মহানগরীর শিববাড়িতে জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে। এখনো ভেতরে অনেক জঙ্গি আছে। রবিবার বিকেল সাড়ে ৫টায় ব্রিফিং করে জানিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান পাঠানতলা জামে মসজিদের কাছে ব্রিফিংয়ে বলেন, ‘ভেতরে যারা আছে তারা খুব ট্রেনিং প্রাপ্ত। আমাদের দিকে একাধিক গ্রেনেড চার্জ করেছে। আমরা একটা গ্রেনেড ছুঁড়ে দিয়েছিলাম তারা সেটি ধরে আবার ব্যাক করেছে।’
তিনি বলেন, ‘আমরা রকেট লাঞ্চার নিয়ে এসেছি, টিয়ার শেল মারার পর তারা ছুটোছুটি শুরু করে। ভেতরে অন্তত দুজন পুরুষের লাশ পড়ে থাকতে দেখছি। তবে আরো একাধিক জঙ্গি ভেতরেই আছে। এতে আমাদের কেউ আহত হননি।’
‘যে দুজন জঙ্গির গায়ে গুলি লেগেছে তারা নিজেরাই সুইসাইড বেল্ট পরে সুইসাইড করেছে।’ যোগ করেন তিনি।অভিযান কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযান কখন শেষ করা যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আশা করেছিলাম আজ শেষ হবে, কিন্তু আজ শেষ হচ্ছে না। অভিযান সার্বক্ষণিক চলতে থাকবে।’
তিনি বলেন, ‘এলাকাটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।’
তারা কোন গোষ্ঠীর জানা গেছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমাদের বিষয় না, পরবর্তী সময়ে তদন্ত যারা করবেন, তারা বিষয়টি দেখবেন।’
ভেতরে কোনো নারী জঙ্গি আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D