১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া বলেছেন, আতিয়া মহলে অভিযানস্থলের নিরাপত্তা বলয়ে কোনো ধরনের গাফিলতি ছিল না। সেখানে যারা দায়িত্বে ছিলেন, সবাই যে যার মতো চেষ্টা করেছেন।দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়াস্থ জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান চলাকালে শনিবার সন্ধ্যায় নিরাপত্তাবলয়ের মধ্যে বোমা হামলায় কারও গাফিলতি ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেনি পুলিশ কমিশনার।
রবিবার সকালে গতকালের বোমা হামলায় আহত ব্যক্তিদের দেখতে ওসমানী হাসপাতালে যাওয়ার পর সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন গোলাম কিবরিয়া।
গোলাম কিবরিয়া জানান, শনিবারের ঘটনায় সিলেট মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া তল্লাশিচৌকিও বাড়ানো হয়েছে।
বোমা হামলার ঘটনায় নিহত দুই পুলিশ কর্মকর্তার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন এসএমপি কমিশনার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D