সিলেট গোটাটিকরে বোমা হামলায় দুই পুলিশসহ নিহত ৪ : আহত ৩০

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৭

সিলেট গোটাটিকরে বোমা হামলায় দুই পুলিশসহ নিহত ৪ : আহত ৩০

নিজাম ইউ জায়গীরদার ।। সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’র ২০০ গজ সামনে পাঠানপাড়া এলাকার মেইন রোড গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় আত্মঘাতী বোমা হামলা ঘটনার ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় ২ পুলিশ’সহ নিহত ৪, আহত অন্তত ৩০ জন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।আহত ৩০ জনকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। নিহত, আহত ও হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, অভিযান চলছে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’। আস্তানায় দফায় দফায় গুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অভিযানকালে বিস্ফোরণে বোমার স্প্লিন্টারে স্থানীয় ভিডিও ব্যবসায়ী শিবুল মালাকার (২৭) আহত হয়েছেন।

বিকেল পৌনে ৩টার দিকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে দুই দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ‘অপারেশন টোয়াইলাইট’ নামের এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীর প্যারাকমান্ডো।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট