১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৭
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম এ মতিন ও গাড়ী ড্রাইভার হাবিবের উপর সালুটিকর ধামারিকান্দি নামক স্থানে ডাকাত দলের অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামী সোমবার দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা গোয়াইনঘাটবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করা হবে।উক্ত মানববন্ধন কর্মসুচী সফল করার লক্ষ্যে শুক্রবার সিলেট নগরীতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল। আহমেদ মোস্তাকিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম শাহপরাণ, মোহাম্মদ আলী খোকন, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলার সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন, লুৎফুর রহমান, প্রবাসী নেতা জহির উদ্দিন, এডভোকেট নুর আহমদ, এডভোকেট আহমদ রাজা, শওকত আলী, গোলাম সারওয়ার সুহেল, ছয়ফুল আলম, জয়নুল হক, আব্দুল জব্বার, মখলিছুর রহমান রনি, শওকত আলী, বিলাল আহমদ প্রমূখ।
নেতৃবৃন্দ আগামী সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আহ্বান করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D