২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৭
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট নগরীর দেয়ালে পোষ্টার সাটানো ও লিফলেট বিতরন করেন করেন সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন’সহ যুবদল নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ বলেন, মানুষের আয় বাড়ছে না। কিন্তু সরকার কোন যৌক্তিক কারন ছাড়াই ঘন ঘন গ্যাস, বিদ্যুত এর দাম বাড়িয়েছে। সে কারনে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বেড়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এদিকে সরকারের কোন ভ্রুক্ষেপ নেই।
তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে একের পর এক দেশের স্বার্থ বিরোধী তেল , গ্যাস , বিদ্যুত সহ নিরাপত্তা সংক্রান্ত চুক্তি করছে। সে সব চুক্তি সম্পর্কে জনগনকে জানানো হচ্ছে না। এর ফলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা স্বার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।
দেশে গণতন্ত্র থাকলে সরকার এমন দেশবিরোধী চুক্তি করতে পারতো না। তাই খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে একতাবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। সে জন্য সবাই প্রস্তুতি নিন। বিজয় আমাদের হবেই।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, যুগ্ম-সম্পাদক নিজাম ইউ জায়গীরদার, সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক , আব্দুস সামাদ তুহেল, নাজমুল ইসলাম রিপন, শাহ মাহমুদ আলী, ছাব্বির আহমদ, হাবিবুর রহমান হাবিব, সাহেদ আহমদ, মইনুল ইসলাম মঞ্জু, মকসুদুল করিম নুহেল, এড. আব্দুল্লাহ আল হেলাল, সাইফুল ইসলাম সাইফুল, মাছুদ আলী মাছুম,দিলোয়ার আহমদ, আব্দুল মালেক, মুস্তাক আহমদ, গিয়াস উদ্দিন, চান্দ আলী, রফিক দেওয়ান, মাছুম লস্কর, আলাউদ্দিন, শিপন চন্দ, আহমদ সাত্তার সুমন,আশরাফ আহমদ, বাবুল মিয়া,মামুন আহমদ, হোসেন আহমদ, আব্দুল মন্নান, ইকবাল হোসেন গেদু, খলিল হোসেন, মহিম আহমদ, সমসু উদ্দিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D