২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০১৭
২৩ মার্চ ২০১৭, বৃহস্পতিবার ।। জাতীয় সম্পদ, জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্র পুণঃরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯ দফা দাবী সম্বলিত পোষ্টার সাটানো কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচীতে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন এলাকায় দলের উদ্যোগে সচেতনতা মূলক পোষ্টার সাটানো কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় মহানগর বিএনপির নেতারা বলেন, জনগণের ভোটে নির্বাচন না হওয়ায় বর্তমান জনবিচ্ছিন্ন সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে চলছে। নেতৃবৃন্দ বলেন, জনগনের মতামতের তোয়াক্কা না করে জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেয়া চরম স্বৈরাচারের পরিচয়। নেতৃবৃন্দ অবিলম্বে গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ সকল গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে সরকারের প্রতি দাবী জানান।
পোষ্টার সাটানো কার্যক্রমে অংশ গ্রহন করেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, মেট্রোপলিটন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক রফিকুল বারী রোমান, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, মহানগর যুবদল নেতা সোহেল মাহমুদ, আজাদুর রহমাদ আজাদ, অলিদ সিদ্দিকী তালুকদার, আবদুল কাইয়ুম, নূরে আলম, নির্মাণ শ্রমিকদল নেতা আব্দুর রহমান, জুনেল আহমদ, কাউছর হোসেন রকি, হোসেন খাঁন ইমাদ, সুলেমান আহমদ, মো. চাঁন মিয়া প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D