১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৭
গোয়াইনঘাট উপজেলার আইন শৃংখলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সিলেট জেলা সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন। এক বিবৃতিতে তিনি বলেন আইন শৃংখলার চরম অবনতির কারনেই গোয়াইনঘাট উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান নন্দিত জননেতা আব্দুল হাকিম চৌধুরী,গোয়াইনঘাট প্রেসক্লাব এর সভাপতি এম এ মতিন ও ড্রাইভার হাবিবের উপর ডাকাত দলের অতর্কিত হামলা। ডাকাতির স্থল থেকে পুলিশ ক্যাম্প এর দুরত্ব খুবই কম। তাহলে কি করে একই জায়গায় বার বার ডাকাতির মতো ঘটনা বার বার ঘটছে। মানবাধিকারের এই নেতা এই নেতা বলেন গোয়াইনঘাট উপজেলার আইন শৃখলা পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এবং উপজেলা চেয়ারম্যান এবং সাংবাদিক এর উপর হামলাকারী ডাকাত দলকে গ্রেফতারে পুলিশ ব্যর্থ হলে আমরা গোয়াইন ঘাটের আমজনতা কে নিয়ে গন আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। তিনি ডাকাত দলের সন্ত্রাসী এ হামলার নিন্দা জানান। । তিনি অনতিবিলম্বে ডাকাতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D